স্কুল-কলেজে ভর্তি, পাসপোর্ট আবেদন এবং বিদেশে গমনের জন্য ১৭ সংখ্যার অনলাইন জন্ম নিবন্ধন সনদ অত্যন্ত জরুরি। যাদের পুরাতন হাতে লেখা সনদ রয়েছে অথবা ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত নেই, তারা নিয়মিত বিভিন্ন সরকারি সেবায় বাধার সম্মুখীন হন।
জন্ম নিবন্ধন অনলাইনে রয়েছে কি না যেভাবে যাচাই করবেন:
সরকারি সার্ভারে (everify.bdris.gov.bd) গিয়ে ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ (YYYY-MM-DD) প্রবেশ করিয়ে খুব সহজেই আপনার সনদের অনলাইন কপি যাচাই করা যায়।
ইংরেজি সংস্করণ বা নাম সংযোজন:
পুরাতন অনেক জন্ম সনদে শুধু বাংলা নাম থাকে কিন্তু ইংরেজি অংশ ফাঁকা থাকে। পাসপোর্টের জন্য বাংলা ও ইংরেজি উভয় অংশ পূর্ণাঙ্গ থাকা বাধ্যতামূলক। নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় অনলাইনে আবেদন করে ইংরেজি নাম যুক্ত করে নেওয়া যায়।
জন্ম তারিখ বা এলাকা সংশোধন:
বয়স বা জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে ডাক্তারী প্রত্যয়ন বা শিক্ষাগত সনদের প্রয়োজন পড়ে। রামগতির নাগরিকদের জন্য সৃজনশীল লাইব্রেরী ও কম্পিউটার সরাসরি ইউনিয়ন পরিষদের নিয়ম মেনে সঠিক ফাইল প্রস্তুত করে দেয়।