বর্তমান ডিজিটাল কর্মক্ষেত্রে সাধারণ পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক কম্পিউটার জ্ঞান থাকা অপরিহার্য। সরকারি চাকরির ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কিংবা বেসরকারি করপোরেট যেকোনো পদে কম্পিউটার জানা বাধ্যতামূলক।
কোর্সের মূল বিষয়সমূহ:
- এমএস ওয়ার্ড (MS Word): অফিসিয়াল চিঠি, নোটিউট, রেজুলেশন ও আকর্ষণীয় বায়োডাটা বা সিভি তৈরি।
- এমএস এক্সেল (MS Excel): হিসাব-নিকাশ, বাজেট ক্যালকুলেশন, স্যালারি শিট ও ডেটা অ্যানালাইসিস।
- এমএস পাওয়ারপয়েন্ট (PowerPoint): আকর্ষক স্লাইড প্রেজেন্টেশন ও প্রজেক্ট প্রদর্শনী।
- টাইপিং স্পিড: বিজয় বা অভ্র কীবোর্ডে বাংলায় প্রতি মিনিটে ২০-২৫ শব্দ এবং ইংরেজিতে ২৮-৩৫ শব্দের গতি অর্জন।
- ইন্টারনেট ও ইমেইল ব্রাউজিং: তথ্য অনুসন্ধান, ক্লাউড ড্রাইভ ব্যাকআপ ও প্রফেশনাল ইমেইল আদান-প্রদান।
"সৃজনশীল কম্পিউটার ট্রেনিং সেন্টারে আমরা সম্পূর্ণ বাস্তবমুখী ও চাকরির সিলেবাসভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করে থাকি।"