সড়কে নিরাপদে গাড়ি ও মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আইনত বাধ্যতামূলক। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (BRTA) এখন বেশিরভাগ সেবাই অনলাইন পোর্টাল (bsp.brta.gov.bd) এর মাধ্যমে নিয়ে এসেছে।
লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স:
জাতীয় পরিচয়পত্র, রেজিস্টার্ড চিকিৎসকের মেডিকেল সার্টিফিকেট এবং নির্ধারিত ফি দিয়ে ঘরে বসেই লার্নার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করা যায়। লার্নার সনদে লিখিত, মৌখিক ও প্র্যাকটিক্যাল পরীক্ষার তারিখ ও কেন্দ্র উল্লেখ থাকে।
পরীক্ষা উত্তীর্ণের পর স্মার্ট কার্ড আবেদন:
পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বায়োমেট্রিক (আঙুলের ছাপ ও ছবি) দিয়ে ডেলিভারি স্লিপ সংগ্রহ করতে হয়। পরবর্তীতে ডাকযোগের মাধ্যমে অথবা বিআরটিএ সার্কেল অফিস থেকে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কার্ড সংগ্রহ করা যায়।
সৃজনশীল লাইব্রেরী ও কম্পিউটারে লার্নার রেজিস্ট্রেশন ও সকল ধরনের বিআরটিএ সরকারি ফি অনলাইনের মাধ্যমে নিরাপদে জমা দেওয়া হয়।